আসি আসি বলে ফাঁকি!

আপডেট : ২২ মে ২০১৩, ২০:২৪
ছোটপর্দার একসময়ের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী তিন্নিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল মিডিয়া। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ করে অনেকটাই অগোছালো ও অনিয়মিত চলাফেরা করছেন তিন্নি। নিজের প্রথম চলচ্চিত্র শুরু করার আগে অনেক আগ্রহ দেখিয়ে ঢাকঢোল পেটালেও ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ অধ্যায়েও সিডিউল ফাঁসানো, যোগাযোগবন্ধসহ নানা বিতর্কিত কাজ করেন তিনি। বিপাকে পড়েছিলেন পরিচালক। পরবর্তীতে বহু কষ্টে পরিচালক ছবিটি শেষ করে যেন নিজেকে উদ্ধার করেছিলেন। যাই হোক, তারপর আবার ফিরে আসার কথা ছিল জাহিদ হাসান পরিচালিত একটি নাটকের মধ্য দিয়েই, কিন্তু সেই নাটক থেকেও তাকে বাদ দেন জাহিদ হাসান। দীর্ঘ সময় পর গেল বৈশাখের কিছুদিন আগে একটি নাটকে অভিনয় করেন তিনি। বলেছিলেনও যে, এবার থেকে নিয়মিত হবেন। কিন্তু নাহ্, এবারও আসি আসি বলে ফাঁকি দিলেন এই গ্ল্যামার তারকা। জানা যায়, তিন্নি এখন তার বাবা-মায়ের নজরবন্দীতেই আছেন। কারণ, সংসার ভাঙার পর থেকেই তিন্নি অনেকটা অনিয়মিত ও উচ্ছৃঙ্খল চলাফেরা করছেন। আর এ কারণেই ভারতের রিহ্যাব সেন্টারে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সেই রিহ্যাব থেকে ফিরে দুইদিন ঠিকমতো চলে আবার সেই অনিয়মের বশবর্তী হন তিন্নি।