কাজী নজরুলের ‘পূজারিণী’ কবিতা থেকে

আপডেট : ২২ মে ২০১৩, ২০:২৯
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বাঁধন হারা পালক’। নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আগামী ২৫ মে রাত ৯টা ৫ মিনিটে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘পূজারিণী’ কবিতা অবলম্বনে এই নাটকটি রচনা করেছেন শুভাশিস সিনহা এবং পরিচালনা করেছেন জাহেদ নবী। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মীর সাব্বির, সোহানা সাবা, জয়ন্তী বণিক এবং একটি অতিথি চরিত্রে কুসুম শিকদার।