জুয়েল :আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী। একজন গায়িকা হওয়ার পাশাপাশি তিনি একাধারে গীতিকার, অভিনেত্রী, কবি ও গিটারিস্ট। ১৯৭৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে ‘পিস অব ইউ’ শিরোনামে তার প্রথম অ্যালবাম প্রকাশ হয়। তারপর আরও ৯টি অ্যালবাম প্রকাশ হয় তার। অনেকগুলো টিভি অনুষ্ঠানে অভিনয় করেছেন তিনি। তার লেখা সাতটি বইও প্রকাশিত হয়েছে।
