ঢাকার লালবাগ কিল্লার মোড় বাজারে আড়াই কাঠা জমির ওপর নির্মিত দোতলা ভবনটি স্কুল হিসেবে ব্যবহূত হয়ে আসছিল। এরশাদ সরকারের আমলে তা ঝুঁকিপূর্ণ ঘোষিত হওয়ায় তাতে পাঠদান বন্ধ হয়ে যায়। এখন তা ভাড়া দিয়ে একটি প্রভাবশালী মহল খাচ্ছে। জানা যায়, স্বাধীনতার যুদ্ধের সময় পাকবাহিনীরা এটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করতো। ঝুঁকিপূর্ণ এ ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ঘটতে পারে প্রাণহানির ঘটনা। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইলিয়াছ আহমদ বাবুল
কামরাঙ্গীরচর, ঢাকা
