হুমায়রা জেরিন চৌধুরী
হুমায়রা জেরিন চৌধুরী (রাকা) এসএসসি পরীক্ষায় ঢাকার ভিকারুন নিসা স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. শামছুল আলম ও মা পান্নেয়ারা বেগম।
আহসানুল হক রবিন
আহসানুল হক রবিন এসএসসি পরীক্ষায় দনিয়া এ কে উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা শামীমুল হক দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক এবং মা নুরুন্নাহার হক গৃহিণী।
কামরুন নাহার শান্তা
কামরুন নাহার শান্তা এসএসসি পরীক্ষায় কামরুন্নেসা সরকারি বালিক উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. শাহাব উদ্দিন দৈনিক ইত্তেফাকে কর্মরত এবং মা হোসনে আরা বেগম গৃহীণী।
মেহবুব খান
মেহবুব খান এসএসসি পরীক্ষায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে। তার মা নূরজাহান বেগম একই স্কুলের শিক্ষিকা এবং বাবা মনিরুজ্জামান খান চাকরিজীবী।
বিএ তাসনীম নিশাত
বিএ তাসনীম নিশাত এসএসসি পরীক্ষায় ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. বশির আহমেদ একজন ব্যবসায়ী, মা তাহমিনা বশির গৃহিণী।
আসমাউল হোসনা
আসমাউল হোসনা দাউদকান্দির গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আব্দুল মালেক কলেজ শিক্ষক এবং মা শামিম আরা নাজনিন স্কুল শিক্ষিকা।
নাঈমা হক ইনু
নাঈমা হক ইমু এসএসসি পরীক্ষায় বরিশালের বাবুগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। ইমু ভবিষ্যতে চিকিত্সক হতে চায়।
অন্বেষা মোরসেদ (চেতনা)
অন্বেষা মোরসেদ (চেতনা) এবারের এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ঢাকার ভিকারুন নিসা নূন স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। অন্বেষা সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও হালিমা আখতারের মেয়ে।
