২১ বছর পর বাবুগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় আটক

আপডেট : ২২ মে ২০১৩, ২২:০৩
বাবুগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর নাদের আলী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনু মিয়া দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর ঢাকা থেকে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার কাফরুল থানার শাহআলী প্লাজা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাবুগঞ্জ থানার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ১৯৯২ সালে ব্রাহ্মণদিয়া গ্রামের নাদের আলী হাওলাদার খুন হন। ওই সময় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি একই গ্রামের মনু মিয়াকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই মনু মিয়া পলাতক ছিলেন।