ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা এক বাংলাদেশি পুলিশ সদস্যকে অপহরণ করার পর ২০ ঘণ্টা আটক রেখে পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল বুধবার ফেরত দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকার সোনাই নদীর তীর থেকে ভারতের স্বরূপনগর থানার হাকিমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে অপহরণ করে। আটক পুলিশ সদস্যের নাম পরিতোষ সরকার।
