কলাপাড়ায় পাঁচ ইউপি নির্বাচনে ৩টি আওয়ামী লীগ সমর্থিতর জয়

আপডেট : ২২ মে ২০১৩, ২২:২৪
ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনটি ইউনিয়েনে আওয়ামী লীগের সমর্থিত এবং একটিতে বিদ্রোহী জয়লাভ করেন। বাকি একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম শিকদার, বালিয়াতলী ইউনিয়নে মো. হুমায়ুন কবির, মিঠাগঞ্জ ইউনিয়নে কাজী হেমায়েতউদ্দিন হিরণ এবং বিদ্রোহী প্রার্থী রিন্টু তালুকদার চম্পাপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন। ধানখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ গাজী বিজয়ী হয়েছেন।