সিলেট নগরীতে সন্ত্রাসীদের হাতে গতকাল বুধবার বিকালে এমসি কলেজ ছাত্র আহমদ ইমতিয়াজ পারভেজ (২২) খুন হয়েছেন। তিনি এমসি কলেজের অর্থনীতি (সম্মান) ৩য় বর্ষের ছাত্র। কতোয়ালী থানার ওসি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ সিএনজি অটোরিক্সা যোগে বিশ্বনাথের লামাকাজি যাচ্ছিলেন। পথে পাঠানটুলা পয়েন্টে আসা মাত্রই মোটরসাইকেল আরোহী কয়েকজন সন্ত্রাসী তার সিএনজির গতিরোধ করে। এর পর নামিয়ে এনে রাস্তায় ফেলে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল।
