রংপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৪তম বিসিএস পরীক্ষা

আপডেট : ২২ মে ২০১৩, ২২:৫১
আগামীকাল শুক্রবার রংপুরে প্রথমবারের মতো ৩৪তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রংপুরে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ হাজার ৬শ’ ৪৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এই পরীক্ষাকে কেন্দ্র করে রংপুরে সদ্য প্রতিষ্ঠিত পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতিমধ্যে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি কাজ শেষ হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি’র রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক জগদীশ চন্দ্র জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে নেয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি।