ফতুল্লায় প্লাস্টিকের ব্যাগে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২২ মে ২০১৩, ২২:৫৩
সদর উপজেলার ফতুল্লায় বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তাকে হত্যার পর লাশ প্লাস্টিকের বড় ব্যাগে ভরে ওই ডোবায় ফেলে দেয়া হয়।গতকাল বুধবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফতুল্লা মডেল থানার এসআই জানান, দক্ষিণ সেহারচর এলাকার ডোবায় একটি প্লাস্টিকের ব্যাগ ভেসে উঠে। পরে লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে ওই যুবকের লাশ উদ্ধার করে। আনুমানিক ৩৫ বছরের যুবকটির নাক ও মুখে আঘাতের দাগ রয়েছে। প্যাকেটটি থেকে শিলপাটা উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে শুধু লুঙ্গি ছিল বলে জানিয়েছে পুলিশ।