যদি যাও

আপডেট : ২৩ মে ২০১৩, ১৮:০১
যদি যাও কত দূর যাও, ক ত দূ রে সীমানাচিহ্নহীন সে কি কোনো দূর আর দূরের শূন্যলোকে? তুমি কি জানো, আমার হূদয় ঠিক তত দূর যাবে আমি কি জানি? তবু কোথাও কি থাকে না আমাদের মনোভূমি? এই যে মাটিআকাশমাঠনদী, এই যে ঘাস-ঘুমোনো পথ তোমার শৈশব স্মৃতি ও বাড়ি, রক্তের ভেতর থেকে ছলকে ওঠা স্বপ্নগুলি এবং অথবা আমি, কিংবা তোমার ভেতরে ঘুমিয়ে থাকা গোপন এক তুমি কত, কত দূরে যাবে কোথায় গড়বে তোমার সবুজ স্বপ্নভূমি?