পাহাড়চূড়া থেকে বসতি-ভাসানো জলে
একা একা পড়ে গেলে
নিজেকে মনে হয় সেই আহত বাদামওয়ালা
বছরের প্রথম বৃষ্টিতে আকস্মিক যাঁর
ভিজে
গেছে
সব
বালিভাজাবাদামজীবন...
জীবনে কেন যে এভাবে সন্ধ্যা নামে!
