ব্যতিক্রম

আপডেট : ২৩ মে ২০১৩, ১৮:০৩
আপনি পর্দার ওপার থেকে দেখলেন আমি পথ ঘুরে চলছি নতুন পথ ধরে যে পথ আমাকে শিখিয়েছে ‘মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্কপ্রিয়।’ কিছু মানুষের মতো ঘুরে কাটিয়েছি কয়েক বছর। এখন মাঝেমধ্যে আপনার গাড়িতে উঠলে ভয় হয় বমি হয় কখনো সখনো ভীষণ জ্বরেও আপনার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বলতে পারি না এটা বন্ধ করে দিন— এই নিয়ে আপনি কখনো সখনো বেশ মজা করে বলেন আমি আপনার বেশ বিশ্বস্ত; আমিই কল্যাণের যাত্রী।