এবারে রিয়েলিটি শো নিয়ে তৌকীর বিপাশা

আপডেট : ২৩ মে ২০১৩, ১৮:০৫
বিগত দুই বছর ধরে পন্ডস্ এইজ মিরাক্যাল সফলভাবে আয়োজন করে আসছে ‘মাই সেকেন্ড হানিমুন’ ক্যাম্পেইন এবং এ বছরও এর ব্যতিক্রম না ঘটিয়ে এই ক্যাম্পেইনটি আসছে আরও বৃহত্ আকারে। পন্ডস্ এইজ মিরাক্যাল ‘মাই সেকেন্ড হানিমুন’ ক্যাম্পেইনটি এই প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় বিবাহিত দম্পতিদের নিয়ে আয়োজন করছে এক অসাধারণ রোমান্টিক রিয়েলিটি শো। এই অনুষ্ঠানে বাস্তব জীবনের বিবাহিত দম্পতিদের দেখা যাবে দারুণ সব রোমান্টিক ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে নতুন করে ভালোবাসা ফিরে পেতে এবং তাদের এই অভিজ্ঞতা উপভোগ করে যে কেউ ফিরে পাবেন পুরোনো দিনের ভালোবাসার অনুভূতিগুলোকে । ‘পন্ডস্ মাই সেকেন্ড হানিমুন’ শোয়ের উদ্বোধন করা হয়েছে ঢাকার একটি কনভেনশন সেন্টারে। পন্ডস্-এর রোমান্টিক ইমেজ ধরে রেখে, দম্পতিদের জন্য এই উদ্বোধনী অনুষ্ঠানের দিনটিকে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, তানিয়া আহমেদ এবং হাসান আবিদুর রেজা জুয়েল। দম্পতিরা সপ্রতিভ রোমান্টিক অভিনয়ের মাধ্যমে একে অন্যের প্রতি তাদের ভালোবাসার অনুভূতিগুলোকে উপস্থাপন করে। অবশেষে, বিচারকদের মূল্যায়নে শীর্ষ ১০ দম্পতিদের নাম ঘোষণা করা হয় যারা সরাসরি অংশগ্রহণ করবে পন্ডস্ এইজ মিরাক্যাল মাই সেকেন্ড হানিমুন রিয়েলিটি শোতে। আজ দেশ টিভিতে এই শোটির প্রথম সম্প্রচার শুরু হবে।’