নাসিম-নাদিয়ার ‘কুড়িয়ে পাওয়া সুখ’

আপডেট : ২৩ মে ২০১৩, ১৮:০৬
এসএ হক অলিকের রচনা ও পরিচালনায় সম্প্রতি ‘কুড়িয়ে পাওয়া সুখ’ শিরোনামের একটি টেলিফিল্মে জুটি হয়ে অভিনয় করলেন আহসান হাবিব নাসিম ও নাদিয়া। নাটকের গল্পে দেখা যাবে—সারারাত হাসপাতালে থেকে ক্লান্ত হয়ে বাসায় ফেরে নিশিকা। অল্প কিছু সময় বিশ্রাম নিয়ে তাকে আবার অফিসে ছুটতে হবে, ঠিক সেই মুহূর্তে এক কাপ চা এবং দৈনিক পত্রিকা এনে দেয় ছোট বোন তুলি। পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে একটি সংবাদের দিকে দৃষ্টি যায় নিশিকার। পত্রিকার পাতায় বড় বড় করে লেখা—বিশিষ্ট সফটওয়্যার ব্যবসায়ী নেহাল আহমেদ এখন ঢাকায়। একটানে পুরো সংবাদটি পড়ে নেয় নিশিকা, ঠিক ওই অবস্থাতে দ্রুত ঘর থেকে বের হয়ে যায় নিশিকা, তুলি অবাক। এগিয়ে যায় টেলিফিল্মটির গল্প।