আগামী ৪২ মাসের জন্য পুনেস্থ জারওয়াদা জেলে ১৬৬৫৬ নম্বর কয়েদির পোশাক পরেই থাকতে হবে তাকে। ৫৩ বছর বয়সী এই অভিনেতাকে সম্প্রতি মুম্বাইস্থ আর্থার রোড জেল থেকে ট্রান্সফার করে পুনের এই জারওয়াদা জেলে আনা হয়। জানা যায়, সঞ্জয়ের ওপর হামলা হওয়ার আশঙ্কায় তার জায়গা পরিবর্তন করা হয়। পুনের জারওয়াদা জেলে সঞ্জয়কে ‘আন্ডা সেল’ শিরোনামের একটি ডিম্বাকৃতি সেলে রাখা হয়। এই কক্ষটি সবচেয়ে নিরাপদ বলেই তাকে এখানে রাখা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাইয়ে ঘটে যাওয়া বিস্ফোরণের দায়ে সঞ্জয়কে প্রথম ৬ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। পরবর্তীতে তা কমিয়ে ৫ বছরে আনা হয়।
