++ সান্তা :আচ্ছা বান্তা তোর ঘোড়াটা সবসময় এমন মাথা নিচু করে রাখে কেন?
বান্তা :বোধহয় লজ্জায়।
সান্তা :কি বলিস, ঘোড়ার আবার লজ্জা কিসের?
বান্তা :না মানে ঘোড়াটা একজনের কাছ থেকে ধারে কিনেছিলাম। আর এখনও সেই ধার শোধ করতে পারিনি বলেই বোধহয় ঘোড়াটা এভাবে মাথা নিচু করে রাখে!
++ প্রথম বন্ধু :কিরে তোকে এতো শুকনা লাগছে কেন?
দ্বিতীয় বন্ধু :একটু অপেক্ষা কর, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। তখন না হয় ভিজে নেব!
++ এক ছেলে খুব বেসুরো গলায় গান গায়। বন্ধুরা এই নিয়ে তাকে অনেক গালমন্দও করে। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা। তার বিশ্বাস সে খুব ভালো গান করে। এর মাঝে একদিন বন্ধুদের সমালোচনার জবাবে সে বলেই ফেলল, ‘দেখিস একদিন লোকে শুধু আমার গান টিকেট কেটে শুনতেই আসবে না, গান শেষ হওয়ার পরও তারা অপেক্ষা করবে!’
ছেলেটির এই কথা শুনে সাথে সাথে তার এক বন্ধু উত্তর দিল, ‘হ্যাঁ অপেক্ষা তো করতেই হবে। তুই যা গান করবি তাতে টিকেটের টাকা ফেরত না নিয়ে কি আর কেউ যাবে!’
++ বারে ঢুকেই এক মাতাল চিত্কার করে বলে উঠল, ‘এই বারের ডানদিকে যারা বসে আছেন তারা সব বোকার হদ্দ। আর বাঁ-দিকে যারা আছেন তারা হলেন বদ্ধ উন্মাদ’। মাতালের কথায় কেউ পাত্তা না দিলেও অল্পক্ষণের মধ্যেই লোকটিকে দেখা গেল ডানদিকের আসন ছেড়ে বাঁ-দিকের একটি আসনে বসতে। একজন এর কারণ জিজ্ঞাসা করলে লোকটি বলল, ‘না মানে ভেবে দেখলাম আমিই কি না এতোক্ষণ ভুল পাশে বসেছিলাম!’
