বিশ্বে বঞ্চনার শিকার হচ্ছে লাখ লাখ শরণার্থী

আপডেট : ২৩ মে ২০১৩, ২০:৪৪
গত বছর লাখ লাখ শরণার্থী ও অভিবাসী বঞ্চনার শিকার হয়েছে। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার বার্ষিক রিপোর্টে জানায়, সরকারি কর্তৃপক্ষ এবং চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো উভয়ে্ এই ব্যাপারে দায়ী। সংস্থাটির সাধারণ সম্পাদক শলিল শেঠি বলেন, পৃথিবী দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। সিরিয়ার শরণার্থীদের সাথে সঠিক আচরণ করতে ব্যর্থ হয়েছে বিশ্ববাসী। পশ্চিমা ধনীদেশগুলো বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে প্রতিশ্রুতি দিয়ে আসলেও সে অনুযায়ী শরণার্থীদের সাহায্যার্থে তারা ব্যবস্থা নেয় না। জর্ডান ও লেবাননের পক্ষে সিরিয়ান শরণার্থীদের সামাল দেয়া সম্ভব নয়। তাদের সাহায্যার্থে ইউরোপের দেশগুলোকে সরাসরি এগিয়ে আসতে হবে। সিরিয়ার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আরো জোরালো পদক্ষেপ নেয়ার আহবান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সিরিয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে ওঠানো, টাকা জব্দ এবং সিরিয়া সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহবান জানায় অ্যামনেস্টি। ব্রিটেন এবং ফ্রান্স ্্্্্্্্্ই্্্্্্্্্্্্্্ইউ’র প্রতি সিরিয়ার বিদ্রোহীদের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার জন্য চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সিনেট বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের ব্যাপারে মত দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে বলেছে কারণ তাদের বিরুদ্ধেও মানবাধিকার লংঘনের অভিযোগ রয়েছে।