সংবাদ কণিকা

আপডেট : ২৩ মে ২০১৩, ২০:৪৭
চাপের মুখে সুইস ব্যাংক সুইস ব্যাংকগুলো যেভাবে তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করে, সেজন্য বিত্তশালীদের অনেকেই তাদের বিপুল সম্পদ গোপনে গচ্ছিত রাখেন এসব ব্যাংকে। কিন্তু সুইস ব্যাংকগুলোর এই গোপনীয়তার নীতির সুযোগ নিয়ে ইউরোপ-আমেরিকার বড় বড় কোম্পানী এবং বিত্তশালীরা তাদের কর ফাঁকি দেয়া অর্থ সেখানে পাচার করছেন বলে অভিযোগ উঠেছে। সুইস ব্যাংকগুলো যাতে তাদের এই নীতি বদলায় এবং গ্রাহকদের সব তথ্য প্রকাশ করে সেজন্যে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। —বিবিসি মানবদেহের বর্জ্য থেকে বিদ্যুত্ আফ্রিকা মহাদেশে ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেয়া একটা সমস্যা। কিন্তু নাইজেরিয়ার চার তরুণী এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, চার তরুণীর উদ্ভাবিত প্রযুক্তিতে বিদ্যুত্ তৈরি হবে মানবদেহের বর্জ্য থেকে। মূলত মানবমূত্র থেকে তৈরি হবে এই বিদ্যুত্। নাইজেরিয়ার রাজধানী লাগোসের বিজ্ঞান মেলায় ১৪ বছর বয়সী তিন কিশোরী দৌরা আইনা আদেবোলা, আকিন্দালে আবিওলা, ফালেকে ওলুয়াতৌইন এবং ১৫ বছর বয়সী বেল্লো এনিওলো মূত্র থেকে জেনারেটর চালানোর এই প্রকল্প জমা দেয়। —রয়টার্স ফ্রোরিডায় ১৮ ফুট লম্বা অজগর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্রোরিডায় ১৮ ফুট ৮ ইঞ্চি লম্বা একটি বার্মিজ অজগর ধরা পড়েছে। এটি ওই অঞ্চলে ধরা পড়া সবচেয়ে বড় আকৃতির সাপ বলে দাবি করা হয়েছে। এক কলেজ ছাত্রের হাতে এ অজগরটি ধরা পড়ে। রাস্তার পাশে একটি ঝোঁপের পাশে অজগরটির শরীরের একটি অংশ নড়াচড়া করার সময় প্রথম সেটি জ্যাসন লিওন নামে ঐ ছাত্রের চোখে পড়ে। ফ্লোরিডায় বার্মিজ অজগর একটি আক্রমণকারী প্রাণঘাতী প্রাণী। এই প্রজাতির অজগরের আদিনিবাস ভারতীয় ও চীনের নিম্নাঞ্চল। —রয়টার্স এসপিটি দলের ১৫০ বছর পূর্তি এসপিডি দল শুধু জার্মানির নয়, সারা বিশ্বের প্রাচীনতম সামাজিক গণতন্ত্রী দল। ১৮৬৩ সালের ২৩ মে স্যাক্সনি প্রদেশের লাইপসিশ শহরে ‘সাধারণ জার্মান শ্রমিক সমিতি’ নামে এটি গঠিত হয়। ফার্ডিনান্ড লাসাল নামে এক ব্যবসায়ীর সন্তান এ সমিতি প্রতিষ্ঠা করেন। সমিতির লক্ষ্য ছিল শিল্পপতিদের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ। সেই শ্রমিক আন্দোলন থেকেই ঊনবিংশ শতাব্দী শেষ হওয়ার আগে সামাজিক গণতন্ত্রী আন্দোলন জন্ম নেয়। যা কালের বিবর্তনে জার্মানির এসপিডি দল নামে রূপ নেয়।—ডয়েচে ভেলে