নিউইয়র্ক বাংলাদেশী ব্যবসায়ী সমিতির নতুন কমিটি

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৪৭
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সমপ্রতি সেখানকার এক অভিজাত রেস্তোঁরায় অনুষ্ঠিত জেবিবিএ'র বিশেষ সাধারণ সভা শেষে সংগঠনের সদস্যের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য গঠিত হয় এই কমিটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী এবং সেখানকার বহুল প্রচারিত সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অপর ব্যবসায়ী তারেক হাসান খান। -প্রেস বিজ্ঞপ্তি