সম্প্রতি সাভারের রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ২ কোটি টাকার একটি চেক হস্থান্তর করেন
রাজধানীর সবুজবাগ মধ্য বাসাবোতে গতকাল সুপার স্টোর চেইন স্বপ্ন’র সবচেয়ে বড় আউটলেটের উদ্বোধন করেন এসিআই লজিস্টিকস (স্বপ্ন)-এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির
সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের প্রথম এক্সিকিউটিভ কমিটির সভা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান। এসময় ব্যাংকের এমডি মোঃ রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন
