চা শ্রমিকদের কর্মবিরতি চলাকালে শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার শ্রীমঙ্গলস্থ লেবার হাউস দখলমুক্ত হয়েছে। বুধবার বিকালে যুগ্ম পরিচালক (শ্রম) মোজাম্মেল হোসেন দখলদার বিজয় প্রসাদ ব্যানার্জির কাছ থেকে মালামালসহ ভবনের চাবি গ্রহণ করেন। তবে চা শ্রমিকদের চাঁদায় গড়ে উঠা ব্যাংক হিসাবের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। লেবার হাউজের দায়িত্ব গ্রহণ করে যুগ্ম পরিচালক (শ্রম) চাবিটি শ্রীমঙ্গলস্থ উপ-পরিচালক (শ্রম) গিয়াস উদ্দিনের কাছে হস্তান্তরকালে সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি।
