কালকিনি থানার ওসি প্রত্যাহার

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৫০
কালকিনি থানার ওসি জি এম শামসুন নূরকে বুধবার রাতে মাদারীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ড. আবদুস সোবাহান গোলাপের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় তাকে প্রত্যাহার করে নেয়া হয়। এছাড়াও আবুল হোসেনের সমর্থনে ইউপি চেয়ারম্যানদের হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। জেলা পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম জনান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবাহান গোলাপের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় তাকে কালকিনি থানা থেকে প্রত্যাহার করে মাদারীপুর পুলিশ লাইনে রাখা হয়েছে।