মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বাখরাবাদ গণহত্যা দিবস আজ ২৪ মে। এখানে স্মৃতিসৌধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবি ৪২ বছরেও পূরণ হয়নি।
১৯৭১ সালের ২৪ মে ভোরে পাক হানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় বাখরাবাদ গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে দেড় শতাধিক হিন্দু নারী-পুরুষকে হত্যা করে। তারা লুটপাট, ধর্ষণসহ বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এদিন ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের ২১ জনকে পার্শ্ববর্তী দেবিদ্বার ক্যাম্পে ধরে নিয়ে পরদিন ১৮ জনকে একসাথে গুলি চালিয়ে হত্যা করে। বাখরাবাদ গণহত্যার প্রত্যক্ষদর্শী ও উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপি চেয়ারম্যান সফু মিয়া সরকার জানান, এ বর্বরোচিত হত্যাকাণ্ডের বীভত্স চিত্রের কথা মনে হলে আজও শিহরিত হই। আওয়ামী লীগ নেতা গোলাম তৌহিদ মোবারক জানান, গণহত্যার স্মৃতি রক্ষার্থে এখানে স্মৃতিসৌধ ও পাঠাগার নির্মাণ প্রয়োজন।
