উজিরপুর পৌরসভার প্রশাসক ইউএনও

আপডেট : ২৩ মে ২০১৩, ২১:৫১
বরিশালের উজিরপুরে নবগঠিত পৌরসভার প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউএনও সোহরাব হোসেন। সমপ্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেয়া হয়। পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শাজাহান হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আ: মজিদ সিকদার বাচ্চু, বিএনপির সহ-সভাপতি হুমায়ুন খান, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আকরাম হোসেন, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিয়া লিটন, যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান আ: হাকিম সেরনিয়াবাদ প্রমুখ।