পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার ভাইজোড়া গ্রাম থেকে পুতুল আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। নিহত ওই গৃহবধূ উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোর গ্রামের কালু হাওলাদারের ছেলে কসাই অলি হাওলাদারের স্ত্রী। নিহত গৃহবধূর মিম নামে পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। নিহত গৃহবধূর ভাই আবুল হোসেন তার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করেছেন। তিনি জানান, তার বোন পুতুল সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। ঘটনার পর স্বামী পলাতক রয়েছে।
প্রকাশ, মঙ্গলবার রাতে অজ্ঞাত কারণে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে শ্বশুর বাড়ির লোকজন থানায় খবর দেয়।
