নগরীর পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা ও শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে গতকাল বৃহস্পতিবার অশ্বিনী কুমার হলের সামনে মহানগর বিএনপি মানববন্ধন করেছে। দুপুর ১২টায় প্রবল বর্ষণ উপেক্ষা করে এ মানববন্ধন কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীরা যোগদান করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, আনোয়ারুল হক তারিন প্রমুখ।
