প্রতিপক্ষের হামলায় মোহনগঞ্জে কৃষক নিহত

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:২০
উপজেলার সুয়াইর ইউনিয়নের বরাম গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আ. মালেক পুলিশ মিয়ার পুত্র কৃষক মাসুম (৩৫) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। গত বুধবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একই গ্রামের কৃষক ইয়াসিন, মাসুমকে খুন করার পর অপরাধ স্বীকার করে পার্শ্ববর্তী মদন থানায় ওই রাতেই আত্মসমর্পণ করে। নিহত মাসুম আসামি ইয়াসিনের মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে ঘটনাটি সম্পর্কে স্থানীয় ইউপি সদস্যকে নালিশ করতে গেলে মাসুম ইয়াসিনের গতি রোধ করে। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুমের হাত থেকে ঢেঁকির চোড়ন কেড়ে নিয়ে ইয়াসিন তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান।