মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:২৬
মো. হুমায়ুন কবীর সিকদার বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী ও দানবীর মো. হুমায়ুন কবীর সিকদারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামীকাল শনিবার বাদ আসর মরহুমের রুহের মাগফেরাত কামনায় মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ মাহফিলে উপস্থিত থাকতে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নকি গোলাম বসির দৈনিক ইত্তেফাকের সাবেক কর্মচারী নকি গোলাম বসিরের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের মেঝ ছেলে গোলাম ফারুখ ডলারের চট্টগ্রামস্থ নাছিরাবাদ বাসভবনে বাদ জুমা মিলাদ মাহফিল, দোয়া এবং গরীবদের মাঝে তবারক বিতরণ করা হবে। এ অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের শরীক হতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মির্জা আবুল কাশেম জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মির্জা আজম এমপির পিতা জামালপুরের সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মির্জা আবুল কাশেমের ২য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি মাদারগঞ্জের বালিজুড়ি ও তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মহফিলের আয়োজন করা হয়েছে। ব্যারিস্টার সালেহ্উদ্দিন বাংলাদেশ জাস্টিস পার্টির প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহ্উদ্দিনের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার বনমালিদিয়া গ্রামে পারিবারিক উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় বনানী কবরস্থানে কবর জিয়ারতের কর্মসূচি এবং মরহুমের পুত্রের বাসভবন ই-২৩, রোড-০৩, সেক্টর-১২, প্রিয়াংকা সিটি, উত্তরা, ঢাকায় বাদ জুমা এবং ১৩১/১ উত্তর বাসাবোতে বাদ আসর পারিবারিক উদ্যোগে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। মালফত আরা বেগম মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল কবির ভুঁইয়া’র স্ত্রী মরহুমা মেহেরুন নেছা ওরফে মালফত আরা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ জুমা মরহুমার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ব্রাহ্মণখালী এলাকার নিজ বাসভবনে মিলাদ-দোয়া ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে মরহুমার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সকলকে অনুরোধ জানানো হয়েছে।