শোক সংবাদ

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:২৬
মোহাম্মদ নাছির উদ্দিন কিরন কিউ এইচ ইন্টারন্যাশনাল প্রাঃ লিঃ এর ব্যবস্থাপক মোহাম্মদ নাছির উদ্দিন কিরন (৩০) বুধবার হূদরোগে আক্রান্ত হয়ে ফেনীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। পরিবারের পক্ষ থেকে তার ছেলে আপন ও মেয়ে অথই সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন। সালেহা ইদ্রিস বিএনপির দুইবার নির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর মা ও সাভারের সাবেক এমপি প্রয়াত দেওয়ান মো. ইদ্রিসের সহধর্মিণী সালেহা ইদ্রিস (৭৫) গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।