সাপ্তাহিক ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:২৭
নগরবাসীর দুর্ভোগ লাঘবে সাপ্তাহিক ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগরবাসীর নাগরিক দুর্ভোগ লাগবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরুরী সেবা কার্যক্রমের সাথে জড়িত প্রকৌশল বিভাগ, বিদ্যুত্ বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীর সাপ্তাহিক সরকারি ছুটি বাতিল করা হয়েছে। একইসাথে আঞ্চলিক ৫টি কার্যালয়সহ প্রধান কার্যালয়ও খোলা রাখা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম ইত্তেফাককে বলেন, জলাবদ্ধতা দূরীকরণ, সড়কের উপর উপড়ে পড়া বৃক্ষ অপসারণ, রাস্তায় বৈদ্যুতিক বাতি সচল রাখা, আবর্জনা অপসারণ ও সড়কগুলোতে যানবাহন চলাচল অব্যাহতসহ ইত্যাদি কার্যক্রম চলমান রাখার স্বার্থেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা ওয়াসাও তাদের কর্মসূচিতে সার্বিকভাবে সহায়তা করছে।