হেফাজত আমীরের সঙ্গে বৈঠক করলেন এসবি’র অতিরিক্ত ডিআইজি

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:৪৬
স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত ডিআইজি এম মাহবুব হোসেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হেফাজত আমীরের কার্যালয়ে আসেন। এ সময় তিনি হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঘণ্টাব্যাপী আলোচনা করেন। অতিরিক্ত ডিআইজি হেফাজত আমীরের কেন্দ্রীয় কার্যালয়ে আসার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত হলে কার্যালয়ে কোন সংবাদকর্মীকে প্রবেশ করতে দেয়া হয়নি। বৈঠক শেষে আমীরের কার্যালয় থেকে অতিরিক্ত ডিআইজি বেরিয়ে আসলে উপস্থিত সাংবাদিকরা বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি একে তার ব্যক্তিগত সফর বলে উল্লেখ করেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন হাটাহাজারী থানার ওসি একেএম লিয়াকত আলী ও হেফাজত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।