গৌরীপুরে শিক্ষার্থী সমাবেশ

আপডেট : ২৪ মে ২০১৩, ১৫:৫৩
ময়মনসিংহের গৌরীপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অধীনে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিলকী। এছাড়াও বক্তব্য রাখেন নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ পদক্ষেপের জেলা ব্যবস্থাপক তুহিন খানম, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মিরাজ আলী খান, আঃ মজিদ সরকার, নুরুল ইসলাম তালুকদার, দেলোয়ারা, শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, ব্র্যাকের কর্মসূচি সংগঠক নাজমা বেগম প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল হালিম, মোঃ আব্দুল বারী, শামছুন নাহার বেগম, সাহিদা বেগম। শিক্ষার্থীদের সমাবেশে ‘রুখো অ্যাডিস সহিংসতা বাঁচাও মানুষ’ প্রতিপাদ্য বিষয়ে একটি লিফলেট প্রদান করা হয়। ‘নারী-পুরুষ বৈষম্য ও পারিবারিক নির্যাতন নির্মূলকরণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, প্রতিকার ও প্রতিরোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘নির্যাতন করব না, নির্যাতন সহ্য করব না, নির্যাতন বন্ধ করব শপথ নিয়ে কুইজে অংশ গ্রহণ করে ‘এ’ গ্রুপে ফারিয়া আক্তার, হাসানুজ্জামান, তৌহিদা জান্নাত, মোঃ নাইম, ‘বি গ্রুপে’ দিলরুবা আক্তার, তাহমিনা সুলতানা, হূদয় মিয়া, সাব্বির আহম্মেদ অংশ নেয়। এতে ‘এ গ্রুপ’ বিজয়ী হয়। শিক্ষার্থীদের সমাবেশের তাত্ক্ষণিক প্রশ্নে বিজয়ী ১৩ জনকে পুরস্কৃত করা হয়।