উন্নত জাতের ধান বীজ সংরক্ষণ,সম্প্রসারণ ও ক্ষেত-খামারে রোপণের লক্ষ্যে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন বিত্তহীন সমাজ কল্যাণ সংস্থা (বিসিএসকেএস)-এর উদ্যোগে ইন্টারন্যাশনাল রাইচ রিসার্চ ইন্সটিটিউট (ইরি)-এর অর্থায়নে সোমবার দুপুরে শ্রীপুর সদর ব্লকের আওতাধীন মালদা গ্রামে এলাকার শতাধিক কৃষক-কৃষাণীদের অংশগ্রহণের এসআরএসপিডিএস বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে এবং ওইদিন বিকেলে শ্রীপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে সংস্থার পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতজাতের ধান বীজ বিতরণ করা হয়। পিপিএস কৃষিবিদ মোঃ আব্দুল আলিম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিসিএসকেএস নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, ইরি’র এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার এ,কে,এম আজিজুল হক, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্তী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইকবাল আহম্মেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও আই,পিএম ক্লাবের কৃষক-কৃষাণীবৃন্দ।
