বেসরকারি সংস্থা পল্লীশ্রী’র উদ্যোগে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে রবিবার সকালে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের ভূমিকা’ শীর্ষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। নারীদের জীবন যাত্রার মান উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতন বন্ধ করাসহ নারীদের প্রতি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, এনজিও প্রতিনিধিদের নিয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাব্বীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আক্তারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা ও পারুল বেগম, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান একরামুল হক, সনাতন চন্দ্র রায়, গিয়াস উদ্দীন, জয়নাল আবেদীন, মত্স্য অফিসার ফয়সাল আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, পল্লীশ্রী’র কর্মকর্তা রূপ বানু আক্তার, কৃষ্ণা রানী দাস, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির, তথ্য ও গবেষণা সম্পাদক মোশাররফ হোসেন (সাংবাদিক) প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নারী ক্লাব সভা প্রধান কাজী সোনিয়া কার্যপত্র উপস্থাপন করেন। উল্লেখ্য ‘সুইজারল্যান্ডের অক্সফাম নোভীব‘ এর অর্থায়নে পল্লীশ্রী এ উপজেলায় নারীদের সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে।
