হবিগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

আপডেট : ২৪ মে ২০১৩, ১৫:৫৬
হবিগঞ্জে গণমাধ্যম কর্মীদের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে সন্ধ্যায় সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের কর্মসূচি সমন্বয়কারী রীতা কস্তা। নারীর প্রতি সহিংসতা বিষয়ক উপস্থাপনা পাঠ করেন ইউএনডিপির প্রোগ্রাম এনালিস্ট মাজেদা হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপির স্ট্যাটেজিক এডভাইজর মির্জা নাজমুল হুদা, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আশীষ পাল ও ব্রহ্মানন্দ দাশ, জেলা প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার, খুর্শেদ আলম, হারুন অর রশিদ, সাইফুল ইসলাম প্রমুখ। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইত্তেফাকের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, স্বদেশ বার্তা সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, আমাদের সময় প্রতিনিধি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, প্রথম আলো প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, দেশ টিভি প্রতিনিধি শ্রীকান্ত গোপ, জিটিভি প্রতিনিধি মোঃ নূর উদ্দিন।