নোয়াখালীতে বিচারিক সভা

আপডেট : ২৪ মে ২০১৩, ১৫:৫৬
নোয়াখালীতে ফৌজদারী মামালার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিষ্পত্তি সংক্রান্ত বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়ক ষান্মাসিক সভা জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে শুক্রবার অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মো:আশরাফ হোসেনের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে স্পেশাল জজ মিসেস শিরিন কবিতা আক্তার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহামম্দ ইসমাইল, মোহাম্মদ আসাদুজ্জামান খান, যুগ্ম জেলা ও দায়রা জজ মিসেস সামছুন্নাহার, মো. সারোয়ার আলম, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পরিতোষ হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা বারের সভাপতি বি ইউ এম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী কবির ও পিপি এডভোকেট এটিএম মহিব উল্যা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলা জজ মামলার তদন্তকারী কর্মকর্তাদের দ্রুত অভিযোগের সত্যতা নিরূপণ করে বিচারের সম্মুখীন করা এবং বিচার প্রার্থীদের বিচার প্রাপ্তির জন্য বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে দ্রুত মামলার নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করেন।