রাজারহাটে উদ্দীপনা পুরস্কার বিতরণ

আপডেট : ২৪ মে ২০১৩, ১৫:৫৭
কুড়িগ্রামের রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার উপজেলার ৭৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম মাজহারুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আব্দুল লতিফ মোল্লা, আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপ্রি সদস্য মোঃ শাহআলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুত্ফর রহমান আঁশু।