জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে বিশেষ নাটক ‘ব্যাথার দান’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। এতে অভিনয় করেছেন আগুন ও চিত্রনায়িকা মৌসুমী। উল্লেখ্য, এর আগে আগুন একাধিক নজরুল নাটকে অভিনয় করলেও এবারই প্রথম চিত্রনায়িকা মৌসুমী ছোটপর্দায় নজরুলের কোনো গল্পের চরিত্রায়ণ করেছেন।
