নীল পায়রার গান

আপডেট : ২৪ মে ২০১৩, ১৯:৩১
কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ একাধিক চ্যানেলসহ বিভিন্ন স্থানে একাধিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাবে জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফাতেমাতুজ জোহরাকে। এর মধ্যে একুশে টেলিভিশনে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ‘নীল পায়রার গান’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। এ ছাড়া জিটিভিতে বিনোদনমূলক আড্ডানুষ্ঠান ‘আয়োজনে আমন্ত্রণে’ অতিথি হয়ে এসেছেন তিনি। এটি প্রচার হবে ৫টা ৪৫ মিনিটে।