জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শিল্পী’। আবু জাফর সিদ্দকীও রাশেদুল হাসান শৈলির নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন—আরমান পারভেজ মুরাদ, তানভীন সুইটি, তনিমা হামিদ, এস এম মহসিন, ও রেখা প্রমুখ।
