গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৪ মে ২০১৩, ১৯:৩৯
ব্যক্তিগত প্রয়োজনেই হোক কিংবা কাউকে শুভেচ্ছা জানানোর জন্য, ফুলের তোড়া কেনার অভিজ্ঞতা হয়তো কমবেশি আমাদের অনেকেরই আছে। কিন্তু আপনি জানেন কি, বিশ্বের সবচেয়ে বড় ফুলের বুকেটি কারা কবে বানিয়েছিলেন। ২৯ সেপ্টেম্বর ২০০৫ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে এই রেকর্ডটি স্থাপিত হওয়ার পর প্রায় আট বছর পেরিয়ে গেলেও আজও তার ধারে কাছে কেউ যেতে পারেনি। আর নানা রঙের ১,৫৬,৯৪০টি গোলাপ দিয়ে বানানো এই ফুলের বুকেটি তৈরি করেছিলেন ফ্রাঙ্কফুর্টের নর্ড ওয়েস্ট জেনট্রাম শপিং মল কর্তৃপক্ষ।