রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্প

আপডেট : ২৪ মে ২০১৩, ২০:৪৪
রাশিয়ার পূর্ব উপকূলে ওকটস্ক সাগরে ৮ দশমিক ২ মাত্রার বড় ধরনের ভূমিকম্পের পর ঐ অঞ্চলে জারি করা সুনামি সতর্কতা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। তবে ঐ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি আঞ্চলিক শাখা শুক্রবার ঐ ভূমিকম্পের পর দেশটির সবচেয়ে বড় দ্বীপ সাকহালিন ও কুরিলে সুনামি সতর্কতা জারি করে অধিবাসীদের দ্রুত ভূমি থেকে যথাসম্ভব উঁচু স্থানে আশ্রয় নেয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তার ১০ মিনিট সময়েরও কম ব্যবধানে ঐ সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়া হয়। যুক্তরাষ্ট্রে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, পেট্রপাভলোভাস্ক-কামচাটস্কি শহরের ২৪৪ মাইল পশ্চিমে ওকস্টক সাগরের ৩৮৫ মাইল গভীরে ছিল ঐ ভূমিকম্পের উত্পত্তিস্থল। ভূমিকম্পটি পেট্রপাভলো-ভাস্ক-কামচাটস্কি শহরে অনুভূত হয়েছে। এটি কামচাটকা উপদ্বীপের প্রধান শহর এবং দেশটির পারমাণবিক সাবমেরিন ঘাঁটি।