ইইউকে সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণ করতে হবে :অক্সফাম

আপডেট : ২৪ মে ২০১৩, ২০:৪৪
ব্রিটেন ভিত্তিক সাহায্য সংস্থা অক্সফাম বলেছে, ব্রাসেলসে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ইইউ পরররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা অবশ্যই আরো সমপ্রসারণ এবং একই সঙ্গে দেশটির গৃহযুদ্ধ বন্ধে রাজনৈতিক সমাধানের ওপর চাপ দিতে হবে। অক্সফামের অস্ত্র নিয়ন্ত্রণ প্রধান আনা ম্যাকডোনাল্ড শুক্রবার বলেন, অস্ত্র নিষেধাজ্ঞা আরো সমপ্রসারণ না করলে তা হবে দায়িত্বজ্ঞানহীন। এছাড়া তা করতে ব্যর্থ হলে আগামী ১২ জুন রুশ- মার্কিন শান্তি সম্মেলনে সমাধানের বিষয়ে যে প্রত্যাশা করা হচ্ছে তা ভন্ডুল হবে। তিনি আরো বলেন, ইইউ’র অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে তার পরিণাম হবে ভয়াবহ । দাতা সংস্থাটি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছে, সিরিয়ার বিদ্রোহীদের হাতে ব্রিটেন ও ফ্রান্সের অস্ত্র দেয়ার উদ্যোগ হবে সংঘর্ষকে আরো উস্কে দেয়া এবং প্রাণহানি ঘটানো। ম্যাকডোনাল্ড সমস্যা সমাধানের জন্য আলোচনাকেই প্রাধান্য দিয়ে বলেন, সিরিয়ার হাতে আরো অস্ত্র পৌঁছানো মানেই দেশটির বেসামরিক নাগরিকদের জন্য আরো সংকট তৈরি করা। উলে¬খ্য, সিরিয়ার সংকট সমাধানে করণীয় নিয়ে ইইউ মন্ত্রীরা সোমবার বৈঠকে বসতে যাচ্ছেন।