কাশ্মীরে জঙ্গি হামলায় তিন ভারতীয় সেনা নিহত

আপডেট : ২৪ মে ২০১৩, ২০:৪৫
ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের সঙ্গে বন্দুক যুদ্ধে বৃহস্পতিবার তিন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ওই সেনারা তারাল এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে যায়। এ সময় নিকটবর্তী জঙ্গলে লুকিয়ে থাকা বিদ্রোহীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনজন নিহত হয়। ঘটনার পর বিদ্রোহীদের আটক করতে ঘটনাস্থলে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে। খবর এনডিটিভির