মহাসেনের আঘাতে জীবননগরে ৭ কোটি টাকার আমের ক্ষতি

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:০১
মহাসেনের আঘাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সহস্রাধিক আমচাষির বিপুল ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডবে ৩৭০ হেক্টর জমির আমবাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে আমবাগান মালিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ কোটি টাকারও বেশি। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ উপজেলায় বাণিজ্যিকভাবে ৩৭০ হেক্টর জমিতে আমবাগান করা হয়েছে। এবার প্রায় ১০ কোটি টাকা আম বিক্রি হবে এমন আশা করা হয়। শফিকুল ইসলাম বলেন ঝড়ে তার ৭ বিঘার বাগানের অধিকাংশ আম ঝরে গেছে। আমবাগান ব্যবসায়ী আহার আলী আক্ষেপ করে বলেন- তিনি ৯ লাখ টাকায় ১৬ বিঘা বাগানের আম খরিদ করেছিলেন। ঝড়ে বাগানের বিপুল পরিমাণ আম ঝরে পড়েছে। তার ক্ষতি ৫ লক্ষাধিক টাকা ।