নিখোঁজের ২দিন পর গতকাল শুক্রবার চিংগরিয়া ভিটাবাড়িয়া পোনা নদী থকে জাহিদুলের (২৭) লাশ উদ্ধার করেছে ভাণ্ডারিয়া থানা-পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ-পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে বুধবার সন্ধ্যায় নিেঁখাজ হয়। বৃহস্পতিবার ভাণ্ডারিয়াসহ বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। জানা গেছে, তার মৃগি রোগ ছিল। ভাণ্ডারিয়া থানার এস আই মোঃ জুয়েল জানান, লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে ।
