ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে বিতরণের বই কালোবাজারে বিক্রয়ের সময় প্রায় বই আটক করা হয়েছে। বই আটকের পর থেকে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পলাতক রয়েছেন। বইগুলো উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ বশির শরীফ জব্দ করে উপজেলা শিক্ষা অফিসে আটক রেখেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে।
