বৃহস্পতিবার রাত অনুমান ৯ টায় আড়াইহাজার উপজেলার লক্ষ্মীবরদী গ্রামের একটি সাইজিং মিলের ম্যানেজার কাজী শামীম (২৫) সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার সঙ্গী হোন্ডারোহী। নিহতের বাড়ি পাবনা জেলার সাথিয়া থানার ইদ্রাকপুর গ্রামে বলে জানা যায়। তার পিতার নাম মোজাম্মেল। জানা গেছে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপ ভ্যান তার হোন্ডাকে চাপা দিয়ে চলে যায়।
